২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বাগেরহাটে আগুনে ৪ দোকান পুড়ে ছাই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, বাগেরহাট
জুন ২৬, ২০২৩ ৬:০৫ অপরাহ্ণ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। ২৬ জুন ২০২৩ খ্রিস্টাব্দ সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার বারাশিয়া বাজার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

চিতলমারী সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন জানান, সোমবার রাত আড়াইটার দিকে বারাশিয়া বাজার বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে বিল্লাল ধানীর ফিস ফিড ও কীটনাশকের দোকান, বাচ্চু শেখের মুদি ও পল্টি মুরগির দোকান, জিয়াবুর শিকদারের মোবাইলসহ জুতার দোকান এবং আমির আলী মোল্লার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে আমাদের চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যার ফলে বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আইপিএল : প্লে-অফে কে কার প্রতিপক্ষ

জিডিপির ২-৩ শতাংশ পেলে উন্নত দেশের চেয়ে ভালো সেবা দিতাম : স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ ও মালাওয়ির মধ্যে পর্যটন ও ব্যবসায়িক সম্পর্ক জোড়দার

প্রবাসী আয় বাড়াতে বিশেষজ্ঞদের উদ্ভাবনী পরামর্শ চাই : অর্থমন্ত্রী

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৭ আগস্ট

বাজেট ২০২৩-২৪ : ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব, বেশির ভাগ ক্ষেত্রে ৫০ শতাংশ বাড়বে

গত ২৪ ঘণ্টায় ৯ জনের করোনা শনাক্ত

রাসূলে পাক (দ.) আইয়্যামে জাহেলিয়াতের অবসান ঘটিয়ে পৃথিবীবাসীকে শান্তি, সাম্য ও মুক্তির পথ দেখান : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

পরীক্ষামূলক বিশেষ ট্রেন ২ ঘণ্টায় ফরিদপুরের ভাঙ্গায় পৌঁছালো

‘সিনেমায় জনসাধারণের জন্য বার্তা থাকতে হবে’