১৮ অক্টোবর ২০২৬, এখন সময় রাত ১২:৩২ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

রাতে বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
আগস্ট ৬, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফি আজ ৬ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ রবিবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশে আসবে।

আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে ট্রফিটি বাংলাদেশে আসবে বলে জানিয়েছে বিসিবি। ৭, ৮ এবং ৯ আগস্ট ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা, সাংবাদিক এবং সমর্থকদের জন্য একাধিক স্থানে ট্রফিটি প্রদর্শন করা হবে।
৭ আগস্ট বাংলাদেশের গর্ব পদ্মা সেতুতে ট্রফি নিয়ে অফিশিয়াল ফটোশুট করা হবে। সেতুর মাওয়া প্রান্তে সার্ভিস এরিয়া-১-এ বিকাল ৩টায় শুরু হবে এই ফটোশুট অনুষ্ঠান। পরদিন ৮ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি রাখা হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এখানে ট্রফি দেখার সুযোগ পাবেন জাতীয় নারী এবং পুরুষ দলের সাবেক এবং বর্তমান ক্রিকেটার, ক্রিকেট অফিশিয়াল-সংগঠক এবং গণমাধ্যমকর্মীরা।

পরদিন ৯ আগস্ট সর্বসাধারণের কাছে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফি রাখা হবে রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বসুন্ধরা শপিং মলে বিশ্বকাপ ট্রফি দেখতে পারবেন।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

বিপিএল : চট্টগ্রামকে ১০২ রানে বেঁধে ফেলল রংপুর

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড গ্রহণ করলেন শাহসূফী ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

গণমাধ্যমের স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় : প্রেস সচিব

সংসদ সদস্য আবদুল কুদ্দুসের মৃত্যুতে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দের শোক

জলের শরীর

২৮ জুলাই থেকে অফিসের নতুন সময়সূচি

একদিনে ৫২ জনের ডেঙ্গু শনাক্ত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন : ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান নতুন চেয়ারম্যান

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক