১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিপিএল : চট্টগ্রামকে ১০২ রানে বেঁধে ফেলল রংপুর

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে মাত্র ১০২ রানে অলআউট করেছে রংপুর রাইডার্স। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেওয়া রংপুরের পেসাররা চট্টগ্রামের ব্যাটিং লাইন আপকে কার্যত থমকে দেয়।

চট্টগ্রামের শুরু ভালো হলেও দ্রুত উইকেট হারায় তারা। ওপেনার নাঈম শেখ ২০ বলে ৩৯ রান করার পর মোস্তাফিজুর রহমানের শিকারে পরিণত হন। পাওয়ার প্লের শেষ ওভারে আলিস আল ইসলামের শিকার হন মাহমুদুল হাসান জয়। তৃতীয় ওভারের পর থেকেই চট্টগ্রামের উইকেটের মিছিল শুরু হয়, রান সংগ্রহও ধীরে ধীরে কমে আসে।

রংপুরের পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ ছিলেন দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা। মাত্র ১৭ রান খরচায় তিনি নেন ৫টি উইকেট। ফাহিম ছাড়াও মোস্তাফিজুর রহমান ও সুফিয়ান মুকিম কিছু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। বিশেষ করে মাহফিজুল ইসলাম, মাসুদ গুরবাজ ও শেখ মেহেদীর উইকেটও ফাহিম আশরাফের শিকারে পরিণত হয়।

চট্টগ্রামের মির্জা বেগ, তানভীর ইসলাম ও আবু হায়দার রনি কিছুটা প্রতিরোধ দেখালেও দলীয় স্কোর ১০২ রানে থেমে যায়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাটের চাহিদা কখনও শেষ হবে না : প্রধানমন্ত্রীর

সারাদেশে পূজা উদযাপিত হবে নির্বিঘ্নে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ‘ভিসা পেমেন্ট এক্সিলেন্স এওয়ার্ডস-২০২৩’ অর্জন

সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত জরুরি : মাহ্‌ফুজ আনাম

গত বছর না দিলেও এবছর ডিভিডেন্ড দিয়েছে প্রকৌশল খাতের কোম্পানি

করিডোর সুবিধায় বাড়বে বাণিজ্য, ৭ কোটিরও বেশি কর্মসংস্থান : এডিবি

রানার দেশের বাজারে নিয়ে এলো ‘ইয়াদিয়া’র পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার

বিশ্বব্যাংক বাংলাদেশ সংস্কারে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ দেবে

আর্ন্তজাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে গ্রীণ ভয়েস এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

চট্টগ্রামে আন্তঃমেডিকেল কলেজ বিতর্ক অনুষ্ঠিত