১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ২:০৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে হচ্ছে নতুন কোম্পানি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ১, ২০২৪ ১১:৫৪ অপরাহ্ণ

পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে শতভাগ একটি সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কোম্পানি পিএলসি’ শিরোনামে শতভাগ সরকারি মালিকানাধীন কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সেতু বিভাগ থেকে এই প্রস্তাব করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোম্পানির অনুমোদিত মূলধন হবে এক হাজার কোটি টাকা। কোম্পানির মূল দায়িত্ব থাকবে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ।’

কোম্পানির ১৪ জনের বোর্ড অব ডিরেক্টর থাকবে জানিয়ে তিনি বলেন, ‘রেল মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেতু বিভাগ ও সেতু কর্তৃপক্ষ থেকে প্রতিনিধি থাকবেন। কোম্পানি আইন অনুযায়ী তারা চলবে এবং জনবল কাঠামো তারা অনুমোদন দেবে। কোম্পানির মূল উদ্দেশ্য হলো ধীরে ধীরে আমাদের আওতায় নিয়ে আসা। বর্তমানে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা চুক্তি শেষ হওয়ার পরই কোম্পানি বাস্তবায়ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।’

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ব্যালট পেপার ছাপার কাজ শুরু, জেলায় যাবে ২৫ ডিসেম্বরের পর থেকে

আরও ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা প্রকাশ

‘তামান্না ভাটিয়ার অভিনেত্রী হওয়াই ছিল জীবনের লক্ষ্য

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন রওশন এরশাদ

শ্রীলংকার জন্য ৩৫ কোটি ডলার ঋণ অনুমোদন এডিবির

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পর্ষদ পুনর্গঠন : ব্যাংকটির সাবেক এমডি মোহাম্মদ আবদুল মান্নান নতুন চেয়ারম্যান

২৭ মে সারা দেশে আন্দোলনের হুঁশিয়ারি অটোরিকশা চালকদের

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : চীনা রাষ্ট্রদূত

মান্দায় বেড়িবাঁধ ভেঙে পানিবন্দি ১৫০০ পরিবার