১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

মণিপুরে পুলিশের গুলিতে ৪০ জন নিহত

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
মে ২৯, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ

জাতিগত সংঘাতের মধ্যে থাকা ভারতের মণিপুর রাজ্যে ২৮ মে ২০২৩ খ্রিস্টাব্দ রোববার পুলিশের কমান্ডোদের গুলিতে ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এন বীরেন সিং বলেন, আমরা খবর পেয়েছি যে ৪০ ‘সন্ত্রাসী’ গুলিবিদ্ধ হয়েছে।

তিনি দাবি করেন, ‘সন্ত্রাসীরা’ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ ও একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করছে। অনেক গ্রাম পুড়িয়ে দিয়েছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গতকাল রাত ২টার দিকে ‘বিচ্ছিন্নতাবাদীরা’ একযোগে ইম্ফল উপত্যকায় এবং তার আশেপাশের ৫টি এলাকায় আক্রমণ করে। এলাকাগুলো হলো সেকমাই, সুগনু, কুম্বি, ফায়েং ও সেরু। আরো অনেক এলাকায় ‘বন্দুকযুদ্ধ’ চলছে এবং রাস্তায় মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ৩ মে থেকে শুরু হওয়া এ সংঘাতে মণিপুর ২৫ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট বিহীন অবস্থায় আছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আইবিএফবি নেতাদের মতবিনিময়

ডিবি থেকে ছাড়া পেলেন কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক

শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত গ্রেপ্তার

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

তিন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন শেখ হাসিনা-মোদি

কারো দয়ায়, কোনো লোভে রাজনীতিতে আসিনি : সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক