৮ জুলাই ২০২৬, এখন সময় বিকাল ৫:২৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোভিড পরীক্ষা ও টিকা কার্ড লাগবে না

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার, ঢাকা
মে ২৮, ২০২৩ ৪:০০ অপরাহ্ণ
বিদেশ থেকে আসা যাত্রীদের আর কোভিড পরীক্ষা ও টিকা কার্ড লাগবে না

এখন থেকে বাংলাদেশের বাইরে থেকে আসা যাত্রীদের অনলাইন হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে না। সেই সঙ্গে কোভিড পরীক্ষার রিপোর্ট বা টিকা কার্ডও আর দেখানোর প্রয়োজন হবে না।

সারা বিশ্বে কোভিড মহামারি পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে যাওয়ায় বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ২৭ মে ২০২৩ খ্রিস্টাব্দ শনিবার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে বাংলাদেশ থেকে যারা বিদেশে যাবেন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে, বিদেশগামী যাত্রীদের তাদের গন্তব্য দেশের নিয়ম মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সেই সঙ্গে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং কোভিড সম্পর্কিত অন্যান্য প্রতিরোধমূলক বিধিনিষেধও শিথিল করা হয়েছে। তবে যারা উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান যেমন হাসপাতাল বা ক্লিনিকে কর্মরত ভ্রমণকারীরা এবং কম রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন যাত্রীদের সতর্কতা হিসেবে মাস্ক পরতে হবে।

হজ যাত্রীদের অবশ্যই সৌদি আরবের নির্ধারিত শর্ত মেনে চলতে হবে এবং মার্স ভাইরাসের বিস্তার রোধে উট থেকে দূরত্ব বজায় রাখতে হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান

শেরপুরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার দায়ে ঘাতক জামাইকে মৃত্যু দন্ডাদেশ দিয়েছে আদালত

দেশের চতুর্থ শিল্প বিপ্লব : আজকের সিদ্ধান্ত আগামীর নতুন দিগন্ত

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

রামপুরায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তারেকের বক্তব্য সরানোর নির্দেশ

ভঙ্গুর অর্থনীতির গতি ফেরাতে চ্যালেঞ্জিং বাজেট

বন্যার্তদের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা ৫ কোটি টাকা দেবেন

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা দিল বিএনপি

ভিয়েতনামের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ