৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:০৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নওগাঁয় কারা হেফাজতে হাজতির মৃত্যু

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নওগাঁ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

নওগাঁয় কারা হেফাজতে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে অচেতন অবস্থ্যায় ওই হাজতিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যাথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই হাজতি।

নিহত বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি।

নওগাঁর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক অবস্থায় ছিলো। সকলের সাথে গল্পে মগ্ন থাকা অবস্থ্যায় হঠাৎ অসুস্থ্যতা অনুভব করলে তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে সে জ্ঞান হারিয়ে ফেললে রাতেই বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগে অচেতন অবস্থায় ইসিজি করলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত্যুটি স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরো বলেন, এদিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিলো না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই : ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তনে সহায়তা দেবে ইফাদ

সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি নিয়ে দেশে ফিরলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

দেশের ৮ বিভাগে ঝড়ের আভাস

কক্সবাজার সদর উপজেলা বিএসপি’র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪ : যাত্রী কল্যাণ সমিতি

আমন আবাদে প্রণোদনা পাচ্ছেন ভোলার ১১ হাজার কৃষক

এক বছরে খেলাপি ঋণ বাড়ল ২৫ হাজার কোটি টাকা

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে রোগীদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান