২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মে ৭, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এতে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বুধবার (০৮ মে) সকাল পর্যন্ত ঢাকা, বৃষ্টিপাত। রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পরে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (০৯ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উন্নত চিকিৎসার জন্য বিদেশ নির্ভরতা কমাতে অবদান রাখবে KPWA-M.A Malek Dialysis Center

আগস্টে ডেঙ্গুতে সারা দেশে ৩৯ জনের মৃত্যু

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অপেক্ষা করতে হবে : অর্থমন্ত্রী

পহেলা বৈশাখ : উৎসবের শোভাযাত্রা

শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে : সেনাপ্রধান

কঠোর নিরাপত্তায় রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

ফিলিস্তিনে গণহত্যাকারীদের আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে : শাহজাদা ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

ভারতের বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭