১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১:১৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

‘দেওয়ানবাগ দরবার শরীফ আস্তানায় হামলা, ভাঙচুর ও আগুন’

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় দেওয়ানবাগ দরবার শরীফ আস্তানায় হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। ৬ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতেরা হলেন- মো. শাহনেওয়াজ (৬০), মো. শিমুল (৩৬), ওসমান গণি (৭০) ও জাকির (৩২)। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, দেওয়ানবাগ শরীফে মাজারবিরোধী কিছু লোকজন প্রবেশ করে প্রথমে মাজার ভাঙচুর করে। স্থানীয়দের কয়েকজন বাধা দিলে তাদের মারধর করে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দেওয়ানবাগীর আস্তানায় কে বা কারা হামলা করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলেও জানান তিনি। গোলাম মোস্তফা আরও বলেন, একদল ব্যক্তি সকালে মাজারের ভেতর ঢুকে ভাঙচুর চালায়। পরে সেখানে আগুনও দেয়। কারা এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও চিহ্নিত করা যায়নি। তবে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এই ঘটনার পর দুপুরে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি। এর আগে গত ২৫ অগাস্ট সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নে আয়নাল শাহ দরগা নামে পুরোনো একটি মাজার ভেঙে ফেলা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন নির্বাচন ভন্ডুল করতে চাইলে পরিণতি ভয়াবহ হবে : নৌপ্রতিমন্ত্রী

উচ্চ মূল্যস্ফীতি ও বেচাকেনায় ভাটা ঈদ আনন্দ মলিন

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার

এনআইডির বয়স সংশোধনের আবেদন নিষ্পত্তি হবে মাঠ পর্যায়েই

‘আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে স্বল্পমেয়াদি সংস্কারে জোর দিয়েছে সরকার’

৭টি ইসলামী দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক : কী প্রস্তাবনা ও সংস্কারের সুপারিশ করলো দলগুলো

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি পরিবর্তনে সহায়তা দেবে ইফাদ

‘সাম্প্রতিক বন্যায় ১৪ হাজার ২৬৯ কোটি টাকার ক্ষতি’

ঢামেককে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মোমেডস

চবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ