৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

তরুণ লেখকদের নিয়ে চন্দ্রিমায় সাহিত্য আড্ডা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুন ২২, ২০২৫ ৩:৩৯ অপরাহ্ণ

নির্জন দুপুর পেরিয়ে বৃষ্টিস্নাত বিকেলে চন্দ্রিমা উদ্যানে জমে উঠেছিল তারুণ্যের এক অনন্য মিলনমেলা। নগরের ব্যস্ততার বাইরে সবুজ ছায়াঘেরা পরিবেশে, বকুল গাছের তলায় বসেছিল তরুণ লেখকদের বৈঠক।

শুক্রবার (২০ জুন) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম (বিটিসিএলএফ) এর জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ঢাকাস্থ সদস্যদের ‘ইছামতী টিম’ আয়োজন করে এই দ্বি-মাসিক সাহিত্য আড্ডার।

সাহিত্য আড্ডায় অংশ নেন সংগঠনের নিয়মিত সদস্য ও আমন্ত্রিত তরুণ লেখকরা। আড্ডার শুরুতে পরিচয়পর্ব এবং লেখালেখি সংক্রান্ত আপডেট বিনিময়ের মধ্য দিয়ে জমে ওঠে আলোচনা।

এরপর শাখার উপদেষ্টা লাইজু আক্তার ‘কেন লেখালেখি করব’ শীর্ষক একটি প্রাঞ্জল, অনুপ্রেরণামূলক আলোচনা উপস্থাপন করেন, যা তরুণদের ভাবনায় জাগায় নতুন ঢেউ।

আড্ডায় জাপানি কথাসাহিত্যিক হারুকি মুরাকামির জনপ্রিয় উপন্যাস ‘South of the Border, West of the Sun’ বইটি নিয়ে বিশদ আলোচনা হয়। উপন্যাসের চরিত্র, প্রেক্ষাপট ও লেখকের স্টাইল নিয়ে চলে গভীর বিশ্লেষণ।

এই আড্ডা শুধুই সাহিত্যচর্চার পরিসর নয় বরং আত্মপ্রকাশ ও বিকাশের একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করছে। একে অন্যের পাশে দাঁড়িয়ে মত প্রকাশ, সহমর্মিতা ও বন্ধুত্বের বন্ধন গড়ে তোলার এমন প্রয়াস তরুণদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্র বলেন, “আমাদের সাহিত্য আড্ডাগুলো তরুণদের জন্য এমন একটি জায়গা তৈরি করছে, যেখানে তারা নতুন ভাবনা ও মতামত তুলে ধরতে পারে নির্ভয়ে। এখানে সবাই সহযাত্রী। আমরা চাই, লেখালেখি তাদের জীবনের অভ্যাস হয়ে উঠুক।”

আড্ডার একপর্যায়ে সদস্যদের মাঝে বই বিনিময় হয়, যা পাঠাভ্যাস তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখছে। এ সময় বিগত সময়ের ‘মাসিক সেরা লেখক’ হিসেবে মোসা. আফরিনা আক্তারকে পুরস্কার দেওয়া হয়। এছাড়া সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কনিষ্ঠ সদস্য হিমেল আহমেদকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

উপদেষ্টা লাইজু আক্তার বলেন, “লেখার পাশাপাশি গঠনমূলক মতামত ও বই বিনিময়ের যে সংস্কৃতি এখানে গড়ে উঠছে, তা তরুণদের সাহিত্যপথে এগিয়ে নিতে সহায়ক হবে।”

ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ঢাকায় প্রতি দুই মাস অন্তর এবং চট্টগ্রামে প্রতি মাসে এ ধরনের সাহিত্য আড্ডা আয়োজন করা হয়। এছাড়া ফেনী, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলে সদস্যরাও নিয়মিত সাহিত্যচর্চা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে, আন্তঃশাখা সাহিত্য আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিন, সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১১০ জন

বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনা করবে সরকার : ৫ সদস্যের জাতীয় কমিটি গঠন

লাইসেন্স ব্যতিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজার বসালে ব্যবস্থা নেবে ডিএসসিসি

ঢামেকে কারাবন্দী হাজতির মৃত্যু

মেটলাইফের বীমা সুবিধা পাবেন আরলা ফুডস বাংলাদেশের কর্মীরা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড

নরসিংদীতে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভবনে আগুন

বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

বিমানবন্দরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৩১ লাখ টাকা আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ড. মুহাম্মদ ইউনূসকে শুভ কামনা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী