১২ জুন ২০২৬, এখন সময় ভোর ৫:১৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু

প্রতিবেদক
ডেস্ক রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি ‘চ্যানেল এস’ নামে একটি সংবাদমাধ্যমের রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তাকে অসুস্থ অবস্থায় শফিক আহমেদ নামে আরেক সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

শফিক আহমেদ বলেন, তরিকুল কার্জন হলের সামনে ডাকসু নির্বাচনের সংবাদ লাইভ দেওয়ার পর আরেক স্পটে যেতে গাড়িতে ওঠেন। গাড়িতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে জানতে পারি তিনি মারা গেছেন।

জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তরিকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য রপ্তারনির প্রস্তাব করেন চিটাগাং চেম্বাস সভাপতি

জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতার আসর

ধেয়ে আসছে প্লাবন, ফেনীর দুই উপজেলার ৭৬ গ্রাম প্লাবিত

দেশে আয়ের চেয়ে সম্পদের বৈষম্য দ্বিগুণ : সিপিডি

আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত : আইজিপি

আলহাজ আব্দুস সামাদ লাবু আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

‘বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ’

আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজিটাল ব্যাংকের আবেদনপত্র গ্রহণ করবে বাংলাদেশ ব্যাংক

শোকাবহ আগস্টের শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

কাতারের সঙ্গে লাখো কোটি ডলারের চুক্তির পর আমিরাত যাচ্ছেন ট্রাম্প