২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৪৬ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৭, ২০২৫ ৬:৪৩ অপরাহ্ণ

দেশের তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। দল তিনটি হলো- এনসিপি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং দেশকে পুরোনো রাজনীতির পথে যেতে না দেওয়ার অঙ্গীকার নিয়ে এই জোটের ঘোষণা দেওয়া হয়। ৭ ডিসেম্বর রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, ঘোষিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ শুধু নির্বাচনী জোট নয়, বরং এটি একটি রাজনৈতিক জোট। এই জোট জাতীয় মর্যাদা ও অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। এই জোট আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেবে এবং অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য কাজ করবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না : আইজিপি

দেশবাসীকে শান্ত থাকার জন্য আহবান জানিয়েছেন মির্জা ফখরুল

‘সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে’

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই : জাতিসংঘ

বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার : বিমানমন্ত্রী

জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পেল ওয়ালটন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিন, সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জ এসএসসি ৯৮ ব্যাচের বর্ণাঢ্য রজতজয়ন্তী উদযাপন

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৩১ নেতাকর্মী আটক

মানুষের ব্যক্তি সত্তা জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব : প্রধান উপদেষ্টা