৬ জুন ২০২৬, এখন সময় সকাল ৬:৫৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ২:৪০ অপরাহ্ণ

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

দেশের বাজারে স্বর্ণের দাম আরো কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। আজ সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে, বিজ্ঞপ্তিতে বাজুস আরো জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো মারা গেছেন

হিমালয় জয়ী শাকিল এলেন নগদ কার্যালয়ে, ছড়ালেন উষ্ণতা

ঈদুল আজহা উপলক্ষে ৮ দিন বন্ধ থাকবে ঢাবির গ্রন্থাগার

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

পুনর্বাসনে অপরিহার্য হলেও গুরুত্বহীন ফিজিওথেরাপি

কারচুপির অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল

শোকাবহ আগস্টের শেষ কর্মদিবসে অগ্রণী ব্যাংকে দোয়া মাহফিল

আমরা আর পরনির্ভর হতে চাই না : প্রধান উপদেষ্টা

করমুক্ত ফ্রিল্যান্সিং খাতে কর আরোপের গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে আইসিটি প্রতিমন্ত্রীর আহ্বান

কবি ও কথাসাহিত্যিক তালুকদার লাভলীর প্রথম কাব্যগ্রন্থ ‘আমার বিষণ্ণ শব্দাবলি’র পাঠ-উন্মোচন