৩০ জুলাই ২০২৬, এখন সময় রাত ৮:১০ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লোপ

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
জুলাই ২৮, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ

বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন ৩৮ বছর বয়সী কোচ জুলিয়ান নাগেলসম্যান। তারই জায়গায় জার্মানির নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লোপের নাম ঘোষণা করা হয়েছে।

উত্তর আমেরিকায় সদ্য সমাপ্ত ২৩তম বিশ্বকাপের শেষ বত্রিশ থেকে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন ৩৮ বছর বয়সী কোচ জুলিয়ান নাগেলসম্যান। তারই জায়গায় জার্মানির নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লোপের নাম ঘোষণা করা হয়েছে। ফ্রাঙ্কফুর্টে আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বার্নড নয়েনডর্ফ বলেন, ‘আজ নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লোপকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

নয়েনডর্ফ জানান, ক্লোপের চুক্তির মেয়াদ ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত। অর্থাৎ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত। ডিএফবির প্রধান যোগ করেন, চুক্তিটি আগামী ১৫ আগস্ট থেকে কার্যকর হবে।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। এবার গ্রুপ পর্ব পেরোলেও নতুন চালু হওয়া ‘শেষ বত্রিশ’ থেকে বিদায় ঘটে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ২০১৪ আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারসহ টানা তিন আসরে হতাশায় বিশ্বকাপ শেষ করেছে তারা। সর্বশেষ পাঁচটি বড় টুর্নামেন্টে নকআউটে জার্মানির জয় মাত্র একটি।

ইংল্যান্ডের ক্লাব লিভারপুলে নয় বছরের অধ্যায় শেষ করে ২০২৪ সালে পদত্যাগ করেন ক্লোপ। পরের বছর থেকে অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেড বুলের ‘হেড অব গ্লোবাল সকার’ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখানে তিনি রেড বুলের সঙ্গে সম্পৃক্ত ক্লাব লাইপজিগ, রেড বুল সলজবুর্গ ও নিউইয়র্ক রেড বুলসের ফুটবল কার্যক্রম তদারক করতেন।

ক্লোপ এবার জাতীয় দল সামলাবেন। এ নিয়ে তিনি বলেন, ‘জাতীয় দলের পর ইয়ুর্গেন ক্লোপ আর কোনো ক্যারিয়ার পাবে না। এটাই সবচেয়ে শিখরে, কোচ হিসেবে ফুটবল ক্যারিয়ারের সর্বোচ্চ ক্যারিয়ার। যা পেয়েছি তার সবটাই আমি নিংড়ে দেব।’

তবে জাতীয় দলের দায়িত্ব গ্রহণের পর তা ছেড়ে দেয়ার হুশিয়ারিও ক্লোপ! ব্যক্তিগত জীবনে গণমাধ্যমের অযাচিত হস্তক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘আপনি যদি খারাপ আচরণ করে এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি চলে যাব। আমি ঠিক বিপরীতে হাঁটা দেব। আমি জানি, আরো অনেক দেশ আছে যেখানে জাতীয় দলের কোচদের সঙ্গে আরো বাজে আচরণ করা হয়। আসলে আমি এই কাজটিকে অনেক ভালোবাসি, কিন্তু এই চাকরিটা আমি ছাড়ার জন্যও সব সময়ই তৈরি।’

সর্বশেষ - আন্তর্জাতিক