১ সেপ্টেম্বর ২০২৬, এখন সময় ভোর ৫:০৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জুনিয়র বৃত্তি পরীক্ষা এগোলো, নতুন সময়সূচি চূড়ান্ত

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৩, ২০২৬ ১:০১ অপরাহ্ণ

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। এ সংক্রান্ত নতুন সময়সূচি চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে শিক্ষাপঞ্জিতে থাকা সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। গত ৬ আগস্ট বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর সারাদেশে একযোগে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর এ পরীক্ষা নেওয়া হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, আমরা সভা করেছিলাম। সেখানে নতুন একটি সময়সূচি ঠিক করা হয়েছে। সে অনুযায়ী- ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়েছিল। তাতে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর কথা ছিল ১৫ ডিসেম্বর, যা ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। সেখানে ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য দিন রাখা হয়েছিল। তবে তা কিছুটা এগিয়ে আনলো শিক্ষা বোর্ড।

এবার মোট ৪০০ নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হবে। পরীক্ষায় বাংলা, ইংরেজি ও গণিতে প্রতিটিতে ১০০ নম্বর থাকবে। শিক্ষার্থীরা এ তিন বিষয়ে সময় পাবে ৩ ঘণ্টা করে।

বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০= ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময় হবে এক ঘণ্টা ৩০ মিনিট করে দুই বিষয়ে ৩ ঘণ্টা।

শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী- চলতি বছরের ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। সারাদেশে একই রুটিন বা সময়সূচিতে এ পরীক্ষা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক