২৫ মে ২০২৬, এখন সময় দুপুর ১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর

প্রতিবেদক
জেলা প্রতিনিধি, লালমনিরহাট
জানুয়ারি ২৯, ২০২৪ ৩:৫১ অপরাহ্ণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত রবিউল ইসলাম টুকলুর (৩৩) মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ ও বিএসএফ বাংলাদেশের পাটগ্রাম থানা পুলিশের কাছে মরদেহটি হস্তান্তর করেন।

এসময় রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) পানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার তিনবিঘা করিডোরে উভয় দেশের কোম্পানি কমান্ডার ও পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

এর আগে, রবিবার ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার ভোর রাতে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুরপোতা ১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬ নম্বর বিএসএফ ব্যাটালিয়ান অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে বাংলাদেশি রবিউল ইসলাম টুকলু নিহত হয়। এ সময় ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে রাত সাড়ে ১১টার দিকে তিনবিঘা করিডোর দিয়ে নিহত যুবকের মরদেহ হস্তান্তর করে ভারতীয় পুলিশ।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তরের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, নিহত বাংলাদেশি যুবকের মরদেহ রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করেন। রাতেই রবিউল ইসলাম টুকলুর নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে ৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবাদার আমানুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বক্তব্য নিতে পারেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে ফখরুল

জাহাজভাঙা শিল্পে ভারত সরকারের প্রণোদনার পরিকল্পনা, হুমকির মুখে পড়তে পারে বাংলাদেশ

মা আর রাজনীতিতে ফিরছেন না : বিবিসিকে জয়

সারাদেশে পূজা উদযাপিত হবে নির্বিঘ্নে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনী

বিএসপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক তৌফিক ইকবাল চৌধুরীর ইন্তেকালে বিএসপি চেয়ারম্যানের শোক প্রকাশ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে এসিআই’র প্রায় ১ কোটি টাকার চেক হস্তান্তর

কুমিল্লায় বজ্রপাতে কৃষক শিক্ষার্থীসহ নিহত ৪

নশ্বর পৃথিবী থেকে ওফাত হলেন শাহ আব্দুল মজিদ মাস্টার আল মাইজভাণ্ডারী