১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

ট্রেনে নাশকতাকারীদের মনুষ্যত্ববোধের অভাব আছে : প্রধান বিচারপতি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২০, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনার যথাযথ তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

তিনি বলেছেন, যারা দুষ্কৃতকারী তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের মনুষ্যত্ববোধের অভাব আছে।

২০ ডিসেম্বর ২০২৩ বুধবার সকালে সুপ্রিমকোর্টের নতুন রেকর্ড ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

ওবায়দুল হাসান বলেন, দুষ্কৃতকারীদের বিচার সবাই তো সবসময় চায়। যারা দুষ্কৃতকারী তাদের বিচার অবশ্যই হওয়া উচিত। এটা মোহনগঞ্জ এক্সপ্রেস বলে কথা নয়। এটা পঞ্চগড় বা নোয়াখালী এক্সপ্রেসে হলেও দুষ্কৃতকারীদের বিচারের কথা বলা হতো।

ওবায়দুল হাসান আরও বলেন, সুপ্রিম কোর্টের জন্য ২৭৯ কোটি ৪১ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে নতুন রেকর্ড ভবন নির্মাণ করা হবে‌। ১৭ তলা এই ভবনের তিন তলা মাটির নিচে নির্মিত হবে। সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জার্মা‌নির উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত

সানউইনংস ট্যুরস অ্যান্ড ট্রাভেল বি২বি পার্টনার সভা

ছাত্র-জনতা জাগ্রত, তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না : আইন উপদেষ্টা

বাড়তে পারে মন্ত্রিসভার পরিধি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ

ভারতের অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া কমেছে ৬১ শতাংশ পর্যন্ত

এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের অর্ধেকের বেশি টাকা নিয়ে গেছে : চেয়ারম্যান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি