২৭ নভেম্বর ২০২৬, এখন সময় রাত ১:৫৮ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

বছরের দীর্ঘতম রাত আজ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ২১, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

বছরের সবচেয়ে বড় দিন ২১ জুন এবং সবচেয়ে বড় রাত ২১ ডিসেম্বর। সেই হিসাবে ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার রাতটি বছরেরে সবচেয়ে বড় রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য আজ (২১ ডিসেম্বর) বছরের সবচেয়ে দীর্ঘতম রাত।

এছাড়া আগামীকাল শুক্রবার (২২ ডিসেম্বর) হবে বছরের ক্ষুদ্রতম দিন। উত্তর গোলার্ধে আজ দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগবে রাত শেষ হতে। সৌরজগতের নিয়ম অনুযায়ী পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এ সময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ।

২১ জুন দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়।

মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেইসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে।

ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল, আর দক্ষিণে গরমকাল।

২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মনে হয় আর রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। অর্থাৎ একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।

এদিকে বাংলাদেশে আজ বছরের দীর্ঘতম রাত হলেও পূর্ণিমার কারণে আকাশে থাকবে চাঁদের উজ্জ্বল আলো। দীর্ঘ এ রাতের পুরোটা সময় ধরেই কুয়াশা আর চাঁদের আলোর আবছায়া মহোময় করে তুলবে আশপাশের পরিবেশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনটি দেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে

ব্যবসায়ীদের ঢালাও ব্যাংক হিসাব জব্দ ঠিক নয় : সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন

মেটলাইফের বীমা সুবিধা পাবেন আরলা ফুডস বাংলাদেশের কর্মীরা

জলময়াল

১৭ বছর পর সচল হলো আব্দুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজ দেড় শতাধিক

লিবিয়ায় প্রাণঘাতি ও প্রাকৃতিক বিপর্যয়ে শোক ও সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ছাত্র আন্দোলনে ৬৫০ জন নিহত : জাতিসংঘ

গড় আয়ু বাড়াতে নিরাপদ খাদ্যগ্রহণের আহ্বান গণপূর্তমন্ত্রীর

সিরাজগঞ্জে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার