গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২০ হাজার ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৪ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু না হলেও নতুন করে ৮১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। আর একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৩৯। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৯৪৪ শিশুর। আর নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে আরো ১০০ শিশুর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২০ হাজার ২৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪৪ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৪৬৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এ সময়ে ঢাকায় ৪৫০ জন, চট্টগ্রামে ২৭১, সিলেটে ১৯৪, বরিশালে ১১৮, খুলনায় ৯৭, ময়মনসিংহে ৬৩, রাজশাহীতে ২৯ এবং রংপুরে ১৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ঢাকায় দুজন, বরিশালে দুজন, সিলেটে তিনজন এবং খুলনায় একজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।


















