৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

র‌্যাবের নতুন ডিজি এ কে এম শহিদুর রহমান

প্রতিবেদক
স্টাফ ‍রিপোর্টার
আগস্ট ৭, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান। ৭ আগস্ট এই নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে র‌্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান। একই সঙ্গে ‌ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। এর আগে ৬ আগস্ট বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পল্লী বিদ্যুতের সব বিল দেওয়া যাবে নগদে

সামাজিক ব্যবসা বিশ্বকে বদলে দিতে পারে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ

বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের ঐক্য চাই, পরিবেশ বান্ধব বিশ্ব গড়বো : এম এ জলিল

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ উপনির্বাচন : হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা

গত ছয় মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেলো বাংলাদেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৫ অভিবাসী আটক

নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ : ডিএমপি কমিশনার