৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১০:২৭ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন চাই : বিএনপি মহাসচিব

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ২৬, ২০২৪ ৮:৪৩ অপরাহ্ণ

দেশের সবাইকে এখন অত্যন্ত ধৈর্য ধরে, অত্যন্ত সতর্কতার সঙ্গে পা বাড়াতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই কাজ করার জন্য এসেছে। সেই কাজ করার সুযোগ তাদের দিতে হবে। আমরা অবশ্যই যৌক্তিক সময় দিতে চাই। তবে নির্বাচন ছাড়া সম্ভব নয়। নির্বাচন হতেই হবে। নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ হয়, সবাই যেন ভোট দিতে পারে- সেটাই সবাই চায়। জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী এবং জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৬ আগস্ট আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এমন নির্বাচন চাই না, যে নির্বাচনের ফলে আবার সেই আগের অবস্থা ফিরে আসে। তাহলে সেটা কখনোই জনগণ মেনে নেবে না। সে জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছি, জনগণ অপেক্ষা করছে। আমরা বিশ্বাস করি, সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা নির্বাচন হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশ স্টেট যাতে কেউ না বানাতে পারে, সেই অবস্থা তৈরি করবেন। আমরাও পুলিশ স্টেটে পরিণত হতে চাই না। এটা যদি তারা করেন, তাহলে সেখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।
মির্জা ফখরুল বলেন, গত রোববার (২৫ আগস্ট) সচিবালয় ঘেরাও করে আনসার ও পোশাকধারী কিছু লোকজন। তারা গোলযোগ সৃষ্টি করে। ছাত্ররা সেটাকে নস্যাৎ করে দিয়েছে। এটা কিন্তু অশনিসংকেত। পরাজিতরা এখন আবার বিভিন্নভাবে চক্রান্ত করছে। সবাই সতর্ক থাকবেন।
জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, কাজী জাফরের বড় মেয়ে কাজী জয়া প্রমুখ বক্তব্য দেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসাবে ড. মোঃ মুঞ্জুর-ই-খোদা তরফদার এর যোগদান

জয়েন্টের ব্যথার কার্যকরী ঔষধ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বাজারে এলো ওয়ালটনের নতুন স্মার্টফোন য্যানন এক্স-২০

খাদ্য নিরাপত্তাসহ বৈশ্বিক বিষয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ও সৌদি

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লোপ

দেশবাসীকে শান্ত থাকার জন্য আহবান জানিয়েছেন মির্জা ফখরুল

ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল এর বন্ধু দিবস উদযাপন

সাউথইস্ট ব্যাংক পিএলসির প্রবেশনারী অফিসারদের বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘ফ্যাসিবাদ তাড়াতে পারলেও গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি’