২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

খুলনায় মাহিন্দ্রা ও লরির সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদক
খুলনা সংবাদদাতা
মে ১৭, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

খুলনায় মেঘনা পেট্রোলিয়ামের তেলবাহী লরি ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন হয়েছেন, আহত হয়েছেন আরও ৪জন।

শনিবার (১৭ মে) সকাল সোয়া ১০টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি স্থান গোলনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিন্দ্রাচালক ও কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)।

এদের মধ্যে মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

তাছাড়া আহত চারজন হলেন, মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার।

তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় নিশ্চিত করেছেন খর্ণিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) শিমুল মন্ডল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক একটি মাহিন্দ্রাতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে রওনা হন। সেখানে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাদের। তবে তাদের বহনকারী মাহিন্দ্রা গাড়িটি ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনানামক স্থানে পৌঁছালে একটি জ্বালানিবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হন।

এস আই শিমুল মন্ডল বলেন, লরি ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তেলবাহী লরিটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২৮৫ প্রতিবন্ধীকে প্রাথমিকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ

বিকেটিটিসি এর উদ্যোগে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরণ সভা

বেনাপোলে স্কুল ছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারে আইনগত বাধা নেই

পুনর্মূল্যায়নের পর জিপিএইচ ইস্পাতের সম্পদ বেড়েছে

বৈষম্যহীন কর ব্যবস্থা চায় এনবিআর

পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনটি দেশের মানুষের কৃষ্টি সংস্কৃতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে

আগামী ১-৫ জানুয়ারি ডাচ্‌–বাংলা ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে

বনানী চেকপোস্টে নিজের গুলিতে পুলিশ সদস্যের মৃত্যু

দেশের আরও দুই পোশাক কারখানা পরিবেশবান্ধব সনদ পেল