২৫ নভেম্বর ২০২৬, এখন সময় দুপুর ১:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

আগস্টের ৩০ দিনে এলো ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

চলতি মাসের ৩০ দিনে প্রবাসীরা ২২২ কোটি ৯০ লাখ (২.২৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৭ হাজার ২০০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এ রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে রেমিট্যান্সে এ ধারাবাহিকতা এসেছে। গত মাসে (জুলাই) প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এই অঙ্ক এক অর্থবছরে দেশে আসা সর্বোচ্চ রেমিট্যান্স। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের জোগানে স্বস্তি এনে দিয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কান চলচ্চিত্র উৎসব: স্বর্ণপাম জিতল ‘অ্যানাটমি অব আ ফল’

গভীর সমুদ্রে খনি পরীক্ষার প্রভাবে প্রাণীসংখ্যা কমেছে এক-তৃতীয়াংশেরও বেশি

আগামী ৭ সেপ্টেম্বর এফবিসিসিআই নির্বাচন

রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

আরও সাড়ে ৫ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন

পোশাক রপ্তানিতে একজন মোড়লের উপরে নির্ভরশীল নই : নানক

‘মাজারে হামলা বন্ধ করুন, সুফিবাদী জনতাকে রাস্তায় নামতে বাধ্য করবেন না’

বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সৌদি আরব অত্যন্ত সম্ভাবনাময় : ঢাকা চেম্বারের সভাপতি

দেশের ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস