১৭ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:৪৫ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম ধনী

প্রতিবেদক
টাইমওয়াচ ডেস্ক
সেপ্টেম্বর ৪, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের ৪৯তম শীর্ষ ধনী। সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন মুহাম্মদ আজিজ খান। তিনি সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় আজিজ খানের অবস্থান ৪৯তম। ফোর্বসের হিসাব অনুসারে, মুহাম্মদ আজিজ খানের সম্পদের পরিমাণ ১১০ কোটি ডলার। দুই বছরের আগের চেয়ে আজিজ খানের সম্পদ কিছুটা কমেছে।
কয়েক বছর ধরেই মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আছেন। ২০২৩ সালের ফোর্বসের তালিকা অনুসারে মুহাম্মদ আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ফোর্বসের ২০২২ সালের সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪২ নম্বরে। সিঙ্গাপুরের জন্য করা তালিকায় মুহাম্মদ আজিজ খানের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের শতকোটিপতিদের তালিকায় তার স্থান দেখানো হয়েছে ২৭৯০তম।
ফোর্বস বলছে, তার সম্পদের উৎস বিদ্যুৎ খাতের ব্যবসা। ফোর্বস জানিয়েছে, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করে দেন।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

সন্ধ্যা-সকাল সোনাহাট ব্রীজ দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা

এবার তুরস্কে জাহাজ রফতানি করছে বাংলাদেশ

মুহিত আলী ইন্তেকাল করেছেন

বিএসআরএফ সভাপতি হলেন মাহতাব সম্পাদক মাসউদুল

‘বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ’

‘কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না’

সাউথইস্ট ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন

রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক তালিকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম

মানিকগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে তিন গার্মেন্টস কর্মী নিহত

ছাত্রদের মাথায় কাঁঠাল রেখে অনেকে মাজারে হামলা চালাচ্ছে : বাংলাদেশ তরিকত পরিষদ