৫ আগস্ট ২০২৬, এখন সময় রাত ১১:২৪ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

কবি আফতাব আহমেদ আর নেই

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
জুলাই ৪, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব একইসঙ্গে কবি-লেখক হিসেবে পরিচিত আফতাব আহমদ আর নেই। ৩ জুলাই সোমবার রাত ১০টার দিকে বনানীর ইয়র্ক হাসপাতালে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগসহ একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন আফতাব আহমদ। গত তিন মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।

জানা গেছে, রাতে তার মরদেহ লাশবাহী ফ্রিজিং গাড়িতে রাখা হবে। তাকে কোথায় দাফন করা হবে, তা আজ (মঙ্গলবার) জানা যাবে।

আফতাব আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় ১০ বছর আগে। তার একমাত্র সন্তান লন্ডনে লেখাপড়া করছেন।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের অক্টোবরে তিনি প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। তিনি অভিনেত্রী আয়েশা আখতারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে সব নদনদীর পানি আবার বাড়ছে; নিম্নাঞ্চলসমূহ প্লাবিত

বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করল চীন

জামায়াত-শিবির নিষিদ্ধের পর রাজধানীতে নিরাপত্তা জোরদার

স্মার্ট বাহিনী হিসেবে বাংলাদেশ আনসারকে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী

দেশে ডলার সংকট কেটেছে কী?

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

বিহা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও জমকালো অভিষেক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো শাখায় আগুন : অন্তর্বর্তী সরকারের বিবৃতি

‘ব্লাড মুন’ দেখল দেশবাসী

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড গ্রহণ করলেন শাহসূফী ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী