১২ জুন ২০২৬, এখন সময় রাত ৪:৩৯ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না : জিএম কাদের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১০, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সরকারি হাসপাতালে ওষুধ নেই, নেই চিকিৎসার সু-ব্যবস্থা। আর বেসরকারি হাসপাতালে টাকা গুণতে গুণতে ফতুর হচ্ছে রোগীর পরিবার। ডেঙ্গু নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের যেনো মাথা ব্যথাই নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে অব্যবস্থাপনায় বাড়ছে মৃত্যু ঝুঁকি।

তিনি বলেন, দুই সিটি কর্পোরেশন শুধু মশা মারার ওষুধ ছিটিয়ে দায়িত্ব শেষ করছে। স্প্রে করা ওষুধে মশা মরছে কিনা তাও দেখার কেউ নেই। জবাবদিহিতা থাকলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতো না। ডেঙ্গু নির্মূলে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষ মেনে নেবে না।

১০ সেপ্টেম্বর ২০২৩ রবিবার এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতশো ছাড়িয়েছে। যা ডেঙ্গুতে মৃত্যুর এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। সাধারণ মানুষের ধারণা মৃতের সংখ্যা আরও বেশি। সরকারি হাসপাতালগুলোতে রোগী সঙ্কুলান হচ্ছে না। স্যালাইনের অভাবে হাহাকার উঠেছে রোগীর স্বজনদের মাঝে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে- স্যালাইনের কোন অভাব নেই, অথচ হাসপাতালগুলোতে স্যালাইন নেই। ফার্মেসিতে ৯০ টাকা দামের স্যালাইন বিক্রি হচ্ছে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকায়। রোগীদের অভিযোগ নার্সদের মাধ্যমেই চিকিৎসা পাচ্ছেন রোগীরা। ২৪ ঘণ্টায় একবারও ডাক্তারের দেখা মেলেনা সরকারি হাসপাতালে।

অপরদিকে, বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা ও সেবা পেলেও গুণতে হচ্ছে বিপুল অঙ্কের টাকা। বেসরকারি হাসপাতালে রোগীরা কেবিন ভাড়া, আইসিইউ ভাড়া, ওষুধ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরিদর্শন বাবদ গুণতে হচ্ছে প্রায় লাখ টাকা। তবে, হাসপাতাল ভেদে এই খরচ বেড়ে যায় কয়েকগুণ। বেসরকারি হাসপাতালে সাধারণ রোগীদের চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই। সাধারণ মানুষ যেনো স্বাভাবিক চিকিৎসা পাবার অধিকার হারিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২ জন

কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত : প্রধান উপদেষ্টা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিশেষ সম্মাননা পেলেন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

আলী পাগলার মাজার ভাঙচুর : মসজিদের ইমাম চাকরিচ্যুত

মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিস এ্যাওয়ার্ড গ্রহণ করলেন শাহসূফী ডক্টর সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী

চলমান বন্যায় ৫২ জনের মৃত্যু, পানিবন্দি প্রায় ১১ লাখ পরিবার

সেপ্টেম্বরে আরব আমিরাতে রিহ্যাব আবাসন মেলা ২০২৪

প্রকাশ করা হল ওয়ানডে বিশ্বকাপের থিম সং

ছোট বাজেটে বড় সাফল্য, দক্ষিণী ইন্ডাস্ট্রির নতুন জাগরণ