১১ অক্টোবর ২০২৬, এখন সময় দুপুর ১২:৩১ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

জাতীয় চা দিবস পরিবর্তন, এখন ২১ মে জাতীয় চা দিবস পালিত হবে

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:১৩ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকার জাতীয় চা দিবস পরিবর্তন করেছে। ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে সরকার। ২ সেপ্টেম্বর জাতীয় চা পুরস্কার নীতিমালা, ২০২২ সংশোধনের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয় দিবসটি পরিবর্তন করলো। এত দিন ৪ জুন জাতীয় চা দিবস পালন করা হতো। এর কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ৪ জুন। এখন আন্তর্জাতিক চা দিবস ২১ মের সঙ্গে মিল রেখে দিবসটি পরিবর্তন করা হয়।
জাতীয় চা পুরস্কার নীতিমালার অনুচ্ছেদ ২.০–এর অংশবিশেষ হলো, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে অধিষ্ঠিত ছিলেন। চা শিল্পে জাতির পিতার অবদানকে অবিস্মরণীয় করে রাখার অভিপ্রায়ে সরকার ৪ জুনকে জাতীয় চা দিবস হিসেবে ঘোষণা করেছে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের ২ সেপ্টেম্বর আদেশে ওপরের অংশটির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই অংশটির প্রতিস্থাপিত হবে, ‘চা উৎপাদনকারী ও রপ্তানিকারক বিভিন্ন দেশ ও সংগঠনের আহ্বানে জাতিসংঘের খাদ্য ও কৃষি ২০২০ সাল থেকে প্রতিবছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে। চা উৎপাদনকারী দেশগুলো ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ পালন করে থাকে। বিশ্বের অন্যান্য চা উৎপাদনকারী দেশের সঙ্গে মিল রেখে ২১ মে জাতীয় চা দিবস ঘোষণা করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এয়ারলাইন এবং শিপিং ইন্ডাস্ট্রির সাথে পার্টনারশিপ উদ্‌যাপন করেছে ব্র্যাক ব্যাংক

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো

কুড়িগ্রামের তিস্তার চরের গর্ভবতী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা

সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাস স্কিম

২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন যারা

দেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ : রাষ্ট্রপতি

নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশ-এর আইন অনুষদে প্রি-গ্রাজুয়েশন ফেস্টিভেল ২০২৩ অনুষ্ঠিত

হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর চাপ

কুষ্টিয়া থেকে আটক সেই ব্যক্তি আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন

বাংলাদেশে আরও বেশ কিছু সময় লোডশেডিং থাকবে : সিপিডি