৩০ এপ্রিল ২০২৬, এখন সময় দুপুর ১:১৩ মিনিট
শিরোনাম
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলাধূলা
  8. গণমাধ্যম
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. ধর্মতত্ত্ব
  14. প্রকৃতি-পরিবেশ
  15. প্রবাস জীবন

১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ২৬২৪২ জন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
আগস্ট ৩১, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএ। এতে স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ে মোট উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৬ হাজার ২৪২ জন।

৩১ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার এনটিআরসিএর ওয়েবসাইটে ফলাফল বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

এনটিআরসিএ জানায়, উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন স্কুল ও সমপর্যায়ের প্রার্থী ১৯ হাজার ৯৫ জন, স্কুল-২ পর্যায়ের ২ হাজার ১০১ জন এবং কলেজ ও সমমান পর্যায়ের প্রার্থী ৫ হাজার ৪৬ জন।

এর আগে স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে চলতি বছর ৫ ও ৬ মে। এসব পরীক্ষায় স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪, স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ এবং কলেজ পর্যায়ে ৭৩ হাজার ১৯৩ জন পরীক্ষার্থীসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪ হাজার ৮২৫ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীরা নিবন্ধন পরীক্ষার রোল ও ব্যাচ নম্বর ব্যবহার করে এনটিআরসিএ’র লিংক বা সংযুক্ত কিউআর স্ক্যান করে ফল জানতে পারবেন। এ ছাড়া টেলিটক সিম থেকে খুদে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী সময়ে খুদে বার্তার মাধ্যমে এবং এনটিআরসিএ’র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

সর্বশেষ - ঢাকা

আপনার জন্য নির্বাচিত

শিঘ্রই বাজার মনিটরিংয়ে মাঠে অপারেশনে যাব : খাদ্যমন্ত্রী

ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ

বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী

ব্লক ইট ব্যবসায়ীদের জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ রেখেছে সরকার : পরিবেশ সচিব

ফের দেশে ৮ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে

সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অপেক্ষা করতে হবে : অর্থমন্ত্রী

মিয়ানমারে আরাকান আর্মির হামলায় নিহত ৮০ জান্তা সেনা

ঈদে গণমাধ্যমে অন্তত ৪ দিন ছুটি থাকা দরকার